প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে কয়েকদিন ধরে মারাত্মক বর্ষণের ফলে জনচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেছে।
এটি ফলস্বরূপ, এই সড়কটি দিয়ে চলাচলকারী বিপুলসংখ্যক লোকজন সীমাহীন দূর্ভোগের সম্মুখীন হয়েছেন। উপজেলার উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সড়কটি বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থানীয় মুহুরী পুকুর পাড় সংলগ্ন পালি কলেজ সংযোগ সড়কটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহৃত হয়। এই সড়কটির মাধ্যমে প্রত্যেকদিন বিপুলসংখ্যক লোকজন এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী নিয়মিত চলাচল করে থাকে। সড়কের এই গুরুত্ব উপলব্ধি করে স্থানীয় লোকজন জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটির জরুরি সংস্কার, উন্নয়ন ও মেরামতের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন।
অন্যদিকে, প্রশাসন জনচলাচলের গুরুত্ব বোঝার পর জনস্বার্থে মুহুরী পুকুর পাড়ের সড়ক রক্ষার জন্য নিরাপত্তা প্রাচীর (গাইড ওয়াল) নির্মাণ করে সড়কটি উন্নয়ন করেছে। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ওই গাইড ওয়াল বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেছে। এর ফলে, এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারীদের জন্য সীমাহীন দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
এলাকার লোকজন বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে দিয়েছেন। চলাচলকারী লায়ন অনুপম বড়ুয়া জানিয়েছেন, তাদের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি কয়েকদিনের বর্ষণে সড়কের পাশে সরকারি পদক্ষেপে নির্মিত গাইড ওয়ালটি বিধ্বস্ত হয়ে জলচলে ঝুঁকির সৃষ্টি করেছে।
ফলে, এই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগের শিকার হতে যাচ্ছেন। জনস্বার্থে সড়কটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত, সংস্কার ও উন্নয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এজন্য তিনি দায়িত্বশীল প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় হস্তক্ষেপের আবেদন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন