প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। ২০১২ সালের ৭ ডিসেম্বর তিনি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে। বিয়ের পর একটি সময়ে অভিনয় ছাড়েন তিনি। কিন্তু সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন মীম।
সম্প্রতি এক পডকাস্টে এসে মীম এই তথ্য জানিয়েছেন।
সংসার ভাঙার প্রসঙ্গে মীম বলেন, "মানুষের জীবন মানুষের হাতে লেখা না, যেটি আমি বিশ্বাস করি। আমি বিয়ে করেছি, অন্যসব মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করেন, আমিও তাই করেছি। সব সুন্দরমত চলবে, সেই চেষ্টাও ছিল আমার। নিশ্চয়ই আমার সঙ্গীরও সেই চেষ্টা ছিল। কিন্তু কোনো কারণে টিকল না সংসারটা।"
নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মীম। চমৎকার অভিনয় দক্ষতা প্রদর্শন করে নাট্যাঙ্গনে শক্ত অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে তার বিয়ে হয়। বিয়ের পরে শোবিজ ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। কারণ, শ্বশুরবাড়ির সদস্যদের আপত্তি ছিল তার অভিনয় চালিয়ে যাওয়ার প্রতি।
অনুষ্ঠানে সংসার ভাঙার কারণ নিয়ে মীম আরও বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, "আপনি হয়তো গান পছন্দ করেন, আরেকজন গান নাই পছন্দ করতে পারে। আমি অভিনয় পছন্দ করি, আরেকজনের অভিনয় ভালো নাও লাগতে পারে। এসব আসলে কোনো বিষয় নয়। আরও নানা ইস্যু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেসব খারাপের দিকে যাচ্ছিল।"
মীম আরও মন্তব্য করেন, "কাউকে দোষারোপ করব না। হয়তো আমারও দোষ রয়েছে, হয়তো তার (স্বামী) রয়েছে, যার সঙ্গে বিয়ে হয়েছিল আমার। আমি যখন বুঝতে পারলাম যে, এটি হচ্ছে না। সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। কেননা, কখনো যেন মনে না হয় যে, সংসারটি টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন, বিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করি।"
বিচ্ছেদের পর সম্পর্কের প্রতি আস্থা হারিয়েছেন তিনি। এই কারণে গত ৯ বছরে পুনরায় সংসার বাঁধার সাহসও করেননি বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শৈশবে গানের অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে ডেবিউ করলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন মীম। প্রাপ্ত বয়সে এসে নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করতে শুরু করেন। দীর্ঘ দেড় যুগের মতো শোবিজে কাজ করার পর নিজেকে আড়াল করেন তিনি। সবশেষ ২০১২ সালে নাটকে দেখা যায় তাকে। পরবর্তীতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করলেও আর অভিনয়ে ফিরেননি এ অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন