প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মারধর করে মা ও বোনকে আহত করার পর ঘরে আগুন দেওয়ার অভিযোগে ফুল মিয়া (৩২) নামে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লায় এই ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, আগুনের কারণে ঘরের সমস্ত আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ১৫টি হাঁস এবং প্রায় ৪০টি দেশি মুরগি পুড়ে গেছে।
নির্যাতনের শিকার রুবিনা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করে আসছিল। তিনি অভিযোগ করেন, কখনো কখনো দা নিয়ে তার ওপর হামলা চালাতেন।
রুবিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আমার ছেলের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয়, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নয়তো সে আমাদের মেরে ফেলবে।"
অভিযুক্ত ফুল মিয়া তার পরিবারের বিরুদ্ধে তাকে বকাঝকা ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি জানান, ঘরে তারও অংশ রয়েছে এবং রাগের মাথায় তিনি আগুন দিয়েছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন