প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুরান ঢাকার চকবাজার এলাকায় সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে চার ঘণ্টা অতিক্রম হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান, "আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।"
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে সমস্যা হচ্ছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন