প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই সময় তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ফুটবলবিশ্বে চলছে জোর আলোচনা। এর মধ্যে, মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মারকো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি।
সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডার জানিয়েছেন, আমি মেসিকে পরবর্তী বিশ্বকাপেও মাঠে দেখতে চাই। আমার আশা যেন সে অবসর না নেয়, কারণ আগামী বিশ্বকাপে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
এবারের বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্স দেখে মুগ্ধ এচেভেরির মত মতে, এবারের বিশ্বকাপই ছিল আর্জেন্টাইন মহাতারকার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ। তিনি মন্তব্য করেন, এটি ছিল তার খেলা সমস্ত বিশ্বকাপের মধ্যে সেরা। অন্যান্য সব ফুটবলারের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।
মেসির অবসর নিয়ে অনিশ্চয়তার মধ্যে এচেভেরি একটি ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো উচিত। তিনি বলেছেন, একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করা উচিত, যেন মেসিকে অবসর না নিতে অনুরোধ জানানো যায়।
মেসিকে বাদ দিয়ে বিশ্ব ফুটবলকে কল্পনা করলে মনে হয়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চান না।
এচেভেরি আরও বলেছেন, আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবে জয়ী মানসিকতা নিয়ে মাঠে নেমে আসেন। তাই তাদের লড়াই কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবলাররা জন্মগতভাবে বিজয়ী। আমি সবসময় তাদের উপর বিশ্বাস রাখি এবং নিশ্চিত যে তারা প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে।
বলিভিয়ার বিভিন্ন গণমাধ্যমে এচেভেরির এই মন্তব্যগুলি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা প্লেমেকার হিসেবে পরিচিত এই কিংবদন্তির মতে, লিওনেল মেসির মতো একজন ফুটবলারের উপস্থিতি এখনও বিশ্ব ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন