প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে এক তরুণীকে (২১) একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সরিষা মারুয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পক্ষ থেকে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) এবং রেজাউল করিম জয় (২২)। পুলিশ জানিয়েছে, শাহিনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর শাহিন মিয়া ও তার সহযোগীরা কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানিয়েছেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন