প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, এরকম মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে এবং শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রশাসক আরও বলেন, আজকের ছাত্রদল একদিনে তৈরী হয়নি। দীর্ঘ ১৭ বছরে সংগঠনটির নেতাকর্মীদের আরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের সময়ে নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন। তাদের অবদান জাতির স্মরণে রাখা উচিত।
তিনি আরও উল্লেখ করেছেন, বিগত সরকারের আমলে আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগ সকল সময় স্মরণ করা হবে।
শফিকুল ইসলাম খান বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে ধরনের হত্যাকাণ্ডের শিকার হননি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্ম তার আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং তাকে স্মরণ করতে পারবে।
ডিএনসিসি প্রশাসক বলেছেন, ছাত্রদল সবসময় দেশের মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন