প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সাক্ষাতে অংশ নেন মিৎসুই অ্যান্ড কোম্পানির ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি নিয়ে আলোচনার সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপন করা হয় যে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী এবং কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।
গভর্নর এ সময়ে বলেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক এবং সহায়ক ভূমিকা পালন করে যাবে। তিনি বলেন, মিৎসুই অ্যান্ড কোম্পানির গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচিত হবে।
সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন