প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective’ শীর্ষক একটি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা সেমিনারে সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জন, পেশাগত সম্ভাবনা এবং শিল্পক্ষেত্রে এসব প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
সেমিনারটি রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন GaleoLab-এর প্রতিষ্ঠাতা এবং সিএফডি ও এফইএ সিমুলেশন ইঞ্জিনিয়ার ইঞ্জি. মো. রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মোল্ড ও ডাই উৎপাদন বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী আলাউদ্দিন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ আবির। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান উল্লেখ করেন, সিএডি মডেলিং ও সিমুলেশন আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি বলেন, দেশ-বিদেশে এ বিষয়ে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। শিক্ষার্থীদের এ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চা করতে হবে। অধ্যাপক আনিছুর রহমান বলেন, প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বাড়লেও যেকোনো উদ্যোগের সাফল্য সততা ও ন্যায়নিষ্ঠার ওপর নির্ভরশীল।
সেমিনারের বক্তারা বলেন, সিএডি মডেলিং ও সিমুলেশনে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবেন। তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং কর্মক্ষেত্রসংশ্লিষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন