প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় বিক্রি করা যাবে।
এই তথ্যটি বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রচারণামূলক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাদে সোলার সিস্টেম স্থাপন করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও থাকবে। এজন্য প্রথমে ছাদের কতটুকু জায়গা সোলার স্থাপনের জন্য উপযোগী, তা নির্ধারণ করতে হবে। এরপর তালিকাভুক্ত সোলার ও ব্যাটারি স্থাপন করতে হবে। সোলার ও ব্যাটারির মাধ্যমে প্রয়োজনের সময় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস পরপর সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে, বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুতে আয় বাড়ানো এবং প্রতি ইঞ্চি ছাদকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে।
এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) স্থাপন করবেন, তাদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনে নেবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন