প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লামিয়া ইসলাম সাহেবা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। যখন তার পরিবার উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অভাবের সংসারে আলো জ্বালানোর স্বপ্নে বিভোর ছিল, তখনই তাদের ভাগ্যে নেমে আসে নির্মম বিপর্যয়। সংসারে হানা দিয়েছে একটি জটিল রোগ।
ছয় মাস ধরে তলপেটের ব্যথায় ভুগতে ভুগতে লামিয়া ধীরে ধীরে হাঁটাচলার শক্তি হারাতে শুরু করেছেন। পরীক্ষার সময় ইউটেরাসে পাঁচটি টিউমার ধরা পড়ার পর ডাক্তার জানালেন, সামনে দুটি উপায় রয়েছে— অপারেশন অথবা মৃত্যু। অপারেশন করতে লাগবে দুই লাখ টাকা।
বর্তমান সময়ে টাকার এই পরিমাণটি কম মনে হলেও, লামিয়ার বেকার বাবা জন্য এই অর্থ সংগ্রহ করা একটি বিশাল চ্যালেঞ্জ। তাছাড়া, ‘পাহাড়সম’ এই অর্থের ব্যবস্থা করার জন্য সময়ও খুব কম। ডাক্তার আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অপারেশনের তারিখ নির্ধারণ করেছেন।
ঢাকার মোহাম্মদপুরে দুই রুমের একটি ছোট ফ্ল্যাটে লামিয়া এবং তার পরিবারের ৬ সদস্য বসবাস করেন। মেয়ের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাবা মো. ইসলাম উদ্দিন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এর ফলে, ছোট দুই মেয়ের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবারের ছোট ছেলেটিকে স্কুলে ভর্তি করাতে পারছেন না তিনি। তিনবেলা খাবারের জায়গায় খেয়ে-না খেয়ে কোনরকমে চলছে পরিবার। ঘরভাড়াও কয়েক মাসের বাকি রয়েছে।
লামিয়ার অসহায় বাবা মো. ইসলাম উদ্দিন সবকিছু মিলিয়ে পড়েছেন অকূল পাথারে। অসুস্থ মেয়েকে ভালো-মন্দ খাওয়ানো তো দূরের কথা, ওষুধের খরচ জোগাড় করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। লজ্জায় এতদিন মানুষের কাছে হাত পাততে পারেননি সমাজের নিম্ন মধ্যবিত্ত অংশের এই ব্যক্তি। কিন্তু, মেয়ের জীবন বাঁচাতে এখন তিনি সমাজের সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করছেন।
লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিন বলেন, “মেয়ের চিকিৎসার জন্য যৎসামান্য জমি যেটুকু ছিল, সেটাও বেচে দিয়েছি। আত্মীয়-স্বজনের কাছেও দেনা হয়ে গেছে অনেক। চাকরি হারিয়ে পরিবারের তিনবেলা খাবারও জোগাড় করতে পারছি না এখন। আমার মেয়েটাকে বাঁচাতে তো খুব বেশি টাকা লাগে না। এই সমাজে কত কত বিত্তবান মানুষ আছেন। তারা যদি একটু মুখ তুলে তাকান, আমার মেয়েটা বাঁচতে পারে।”
লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিনের সঙ্গে যোগাযোগের উপায় ও বিকাশ নম্বর: 01911490413 / 01994060281
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন