প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ প্রতিষ্ঠা করেছে, যা প্রবাসীদের সেবার মান উন্নয়ন এবং হয়রানি কমানোর জন্য কাজ করবে।
মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলটি প্রবাসীদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে সক্ষম করবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা [email protected] এবং [email protected] ঠিকানায় নিজেদের অভিযোগ পাঠাতে পারবেন। এই সেলে প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেলের কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখার জন্য, আসা আবেদন এবং অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী এবং সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফলে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের যেকোনো সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন