প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ১৫তম IFEA World Endodontic Congress 2026-এ বাংলাদেশের Country Representative Speaker হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
এ তথ্য শনিবার (৫ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ থেকে ৩০ আগস্ট সিডনির International Convention Centre Sydney (ICC Sydney)-তে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেসে বিশ্বের ৫৬টি দেশের ৯৯৪ জন খ্যাতনামা এন্ডোডন্টিক বিশেষজ্ঞ, গবেষক এবং ডেন্টাল পেশাজীবী অংশ নেন। কংগ্রেসে সমসাময়িক এন্ডোডন্টিক চিকিৎসাবিজ্ঞান এবং গবেষণা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশন, আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার একমাত্র ব্যক্তি হিসেবে ২৮ আগস্ট বাংলাদেশের Country Presentation সেশনে ‘Impact of Trauma in Endodontic Outcome’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন। চার দিনব্যাপী এই আয়োজনে এন্ডোডন্টিক চিকিৎসার আধুনিক প্রযুক্তি, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা এবং গবেষণা নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের এই অংশগ্রহণ বাংলাদেশের এন্ডোডন্টিক শিক্ষা, চিকিৎসা এবং গবেষণার আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন