প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। এবার একটি যুবদল নেতার অটোরিকশা গ্যারেজে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। হামলার পর থেকেই ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর থানায় অভিযোগ করা হলে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, হামলা চালানো হয়েছে কোনো কারণ ছাড়াই। তিনি জানেন না, এতে কারা জড়িত। ঘটনার পর থেকে আতঙ্কে কাটছে তার দিনগুলি। তিনি ঘটনার পর ৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ করার মাধ্যমে হামলাকারীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা আদৌ ছিনতাই ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন