প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী পাশাপাশি বিদ্যালয়ের দুই শিক্ষকের উপর মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল শহরের সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বর্বর ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আবুজাফর। তিনি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা। জানা গেছে, বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে আবুজাফরের ছেলে মাশরাফির একটি বাগ্বিতণ্ডা ঘটে। ছেলে বাড়িতে বিষয়টি জানালে আবুজাফর ক্ষিপ্ত হয়ে সে সময় বিদ্যালয়ে এসে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে ৩ শিক্ষার্থী ও দুই শিক্ষককে মারধর করতে শুরু করেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আবুজাফরের ছেলে মাশরাফি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুদিন আগে মাশরাফির সহপাঠীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছিল। বিষয়টি তার কাছে জানতে পেরে গতকাল বেলা ১২টার দিকে শ্রেণি কক্ষে ঢুকে সানীম, অভি শীল ও শাহাদাত হোসেনকে মারধর করতে শুরু করেন আবুজাফর। বাধা দিতে গেলে শ্রেণির শিক্ষক শাহিন হোসেন ও মহিউদ্দিনও মারধরের শিকার হন। এ বিষয় নিয়ে অভিযুক্ত আবুজাফরের কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল আলম তুহিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আবুজাফর শ্রেণি কক্ষে প্রবেশ করে ৩ শিক্ষার্থীকে মারধর করেছেন।
তিনি থামাতে গেলে শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয়।’ বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানাচ্ছেন, তিনি এই ঘটনার বিষয়ে শুনেছেন। ঐ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ জানান, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অভিযুক্ত পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন