প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের নিম্নমানের বা কম দামের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বৃদ্ধি করে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা ও তার উপরে অপরিবর্তিত থাকবে। সম্প্রতি নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছিল।
বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে নিম্ন স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বেড়ে গিয়ে ন্যূনতম ৬৫ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন