প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং জমি দখলচেষ্টার মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার সময় উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানানো হয়েছে, উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মৌজায় সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত ২ একর ৫০ শতাংশ জমির মালিক মো. ফজলুল হক কালুদীর্ঘদিন ধরে ওই জমিটি ভোগদখল করে আসছেন। অভিযোগ ওঠেছে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর দুপুর ১টার দিকে ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ওই জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়।
এ সময় তারা ২ থেকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি নির্মাণাধীন ঘরে আগুন দেয়। হামলাকারীরা ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর মো. ফজলুল হক কালুবাদী হয়ে ইউনূস খলিফাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ আরও ১১-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানাচ্ছে, মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, “মামলা হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। মঙ্গলবার প্রধান আসামিকে থানায় আনা হয়েছে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন