প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোর, ১০ আগস্ট, ২০২৬ : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ রেকর্ড হয়েছে। এ বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।
সোমবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যশোর বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন।
তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র রয়েছে ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। ফলাফল অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীরা অগ্রগামী অবস্থানে রয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বাধিক, যা ৮১ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ এবং মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।
প্রফেসর ড. মো. আব্দুল মতিন বাসস’কে জানান, খাতা মূল্যায়নে নিরপেক্ষতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সংখ্যার চেয়ে গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের উদ্দেশ্য ছিল।
খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।
বোর্ডের সচিব আরও জানান, একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং প্রয়োজনে স্বীকৃতি বাতিলসহ বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের ১১টি বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হলেও যশোর বোর্ড জাতীয় গড়ের তুলনায় উন্নতির দিকে রয়েছে।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে, জানিয়েছেন বোর্ডের সচিব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন