প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর বাগমারায় এক ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ওই কর্মকর্তার নাম ফাতেমাতুজ জোহরা। তিনি উপজেলার হাট-মাধনগর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। গত শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ফাতেমাতুজ জোহরা একজন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন এবং প্রথমে টাকা তাঁর টেবিলের ড্রয়ারে এবং পরে নিজস্ব ব্যাগে রাখছেন।
ভিডিওটির মধ্যে কোনো অডিও নেই, তাই দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। ভিডিওটি গতকাল শনিবার সন্ধ্যায় একটি ফেসবুক পেজে আপলোড হওয়ার আগেই ফাতেমাতুজ জোহরা বাগমারা থেকে বদলি হয়ে চারঘাট উপজেলায় চলে যান। ভিডিওটির বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং দাবি করেছেন যে, কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ভিডিওটিতে দেখা যে টাকা নেওয়ার দৃশ্য আছে, সেই টাকা সরকারি পুকুরের খাস কালেকশনের টাকা হতে পারে।
এছাড়া, তিনি টাকা ব্যক্তিগত ব্যাগে রাখার বিষয়ে জানিয়েছেন যে, ভ্যানিটি ব্যাগে করে টাকা নিয়েই ব্যাংকে জমা দেওয়া হয়। বাগমারা ইউএনও সেলিম আহমেদ জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন