প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরবেলা উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দুপুর ১২টার কিছু পরে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগীর নাম পাল্লি এলাকার ময়নাল হোসেন (৪৫)।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই বসতঘরটিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরো জানান, আগুনের কারণে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধারে সক্ষম হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন