প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) লিগে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। এর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ বলে অভিহিত করেছিল।
এ কারণে এবারের আসরে পাকিস্তান দলের জন্য খেলার ছাড়পত্র (এনওসি) প্রদান করেনি পিসিবি। ফলে পাকিস্তান চ্যাম্পিয়নস এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবারের জন্য খেলানোর লক্ষ্যে ডব্লিউসিএল কর্তৃপক্ষ পিসিবির কাছ থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা চালিয়ে গিয়েছিল। আয়োজকরা এমনকি দলের ম্যাচের সময়সূচি পরিবর্তনের জন্য প্রস্তুতিও নিয়েছিল। তবে পিসিবি নিজেদের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিতে পারছে না।"
গত ৩ অক্টোবর আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ডব্লিউসিএল শুরু হয়েছে। পিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা চলায় সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছিল।
তবে গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিল হওয়ায় টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হয়ে যায়।
পাকিস্তান চ্যাম্পিয়নসের অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদির নাম ছিল। দলে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররাও ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন