প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে সরকারি জিআর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে মোট ১০ মেট্রিক টন জিআর চাল প্রদান করা হয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মোঃ ফয়সাল খান।
উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, বিএনপি নেতা নজির হোসেন, আনিস শিকদার, সিরাজ দর্জিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ উল্লেখ করেন, "মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মহোদয়ের নির্দেশনায় আমরা সয়না রঘুনাথপুর ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে সরকারি এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। বর্তমান সরকার ও আমাদের সংসদ সদস্য সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন