প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, স্পিকার আগামী জুলাইয়ের শুরুতেই ঢাকা ত্যাগ করে ইরানের উদ্দেশ্যে যাবেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের ব্যাপক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন। ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতির পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী তেহরানে ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুটি কোটি) এবং দেশের অন্যান্য স্থানে কয়েক কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো এটিকে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে অভিহিত করছে।
বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশকে খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন