প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারিয়ে ফেলেন দুই পর্যটক। সীতাকুণ্ড থানা-পুলিশ তাদেরকে পাঁচ থেকে ছয় ঘণ্টার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার পন্থীছিলা এলাকার ঝরঝরি ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুই পর্যটক হলেন চট্টগ্রাম শহরের ফ্রীপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) এবং মো. সিয়াম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে তারা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা দেখতে যান। ঝর্ণা দেখে ফেরার সময় পাহাড়ি এলাকায় পথ ভুলে তারা গহিন জঙ্গলে ঢুকে পড়েন। তারা এত গভীরে চলে যান যে, মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এক সময় হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর শনিবার দিবাগত রাত ১টার দিকে দুই পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন