প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর আগারগাঁওয়ের ‘মিজানের ভাতের হোটেল’, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে, উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকার ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে একটি অভিযানের মাধ্যমে হোটেলটির অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় ‘মিজানের ভাতের হোটেল’ এর অস্থায়ী স্থাপনা ধ্বংস করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানার পুলিশ সহযোগিতা করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, মিজানুর রহমান দীর্ঘকাল ধরে মূল সড়ক ও ফুটপাতের একটি অংশ দখল করে অস্থায়ী কাঠামোর মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিলেন। এর ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।
এর আগে গত ১০ আগস্ট, একই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
স্বল্পমূল্যে খাবার বিক্রি এবং খাবার পরিবেশনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে ‘মিজানের ভাতের হোটেল’ দ্রুত পরিচিতি পেয়েছিল। কম দামের খাবারের কারণে হোটেলটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে। তবে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এর অবৈধ স্থাপনা এবার উচ্ছেদ করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন