প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরে ১৮৫ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কচুয়া উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনে প্রথমে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া মো. রুবেল (৩৫) উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে। তার সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে যে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রুবেলকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন