প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তল্লাশির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং নতাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং অপরজন হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মো. মিলন গাজী (৩৮)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেটকারযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ইয়াবার একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা টোল প্লাজার এলাকায় ওই প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় ওই যানবাহন থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। ঘটনাটির সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন