প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুরে একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে পৃথকভাবে দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
সবশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। বাইরে থেকে কিছু লোক পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল। তবে, ফায়ার সার্ভিসের কাছে এই বাসে আগুন লাগার কোনো তথ্য নেই।
মিরপুর থানার ওসি হাফিজ বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি পোড়েনি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
এর আগে মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন