প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য নাটোর ইসলামী হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন।
এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, শহরের চকরামপুর এলাকায় ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনার সময় অপারেশন থিয়েটারসহ হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়।
এখন অপারেশন থিয়েটারে ব্যবহৃত যন্ত্রপাতিও ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল এবং এই অভিযানের সময় হাসপাতালের ম্যানেজার মো. সোলায়মানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানার অর্থ পরিশোধ করে দায় থেকে অব্যাহতি লাভ করে।
অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন