প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রিয়াল মাদ্রিদের সেভিয়ার বিরুদ্ধে জয়ী ম্যাচে আর্দা গুলারের লাল কার্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই তুর্কি তারকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রতিপক্ষের ফরোয়ার্ড পেককে কনুই দিয়ে আঘাত করেছেন। তবে সেভিয়ার খেলোয়াড়রা ভিএআর হস্তক্ষেপ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ম্যাচের ২২তম মিনিটে ঘটে এই বিতর্কিত ঘটনা। রিয়াল মাদ্রিদের একটি পাল্টা আক্রমণ থামানোর চেষ্টা করতে গিয়ে গুলারের হাতের আঘাতে মাটিতে পড়ে যান সেভিয়ার ফরোয়ার্ড পেক। সঙ্গে সঙ্গে সেভিয়ার খেলোয়াড়রা রেফারির কাছে অভিযোগ করেন। তাদের দাবি ছিল, গুলারকে হিংসাত্মক আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।
ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হলেও মাঠের রেফারি বুস্কেতস ফেরেক রিপ্লে দেখার জন্য মনিটরে যেতে নির্দেশ দেননি। আঘাতের সুনির্দিষ্ট স্থান এবং বলপ্রয়োগের মাত্রা পরিষ্কার না হওয়ায় গুলারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি রেফারির পক্ষ থেকে। বরং প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখতে হয় সেভিয়ার হাইসেন ও ফেলিক্স কোরিয়াকে।
ম্যাচের প্রথমার্ধের বিরতির সময় সেভিয়ার ডিফেন্ডার কিকে সালাস এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সতীর্থ পেকের বক্তব্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, "গুলারের ওই আঘাত লাল কার্ড পাওয়ার মতো অপরাধ।" যদিও তিনি তখনও ঘটনার পরিষ্কার রিপ্লে দেখেননি।
সালাসের মতে, গুলারের গোলের আগে ম্যাচের নিয়ন্ত্রণ সেভিয়ার হাতে ছিল। তবে পেককে কনুই দিয়ে আঘাত করার ঘটনাটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। এ সময় ভিএআরের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
বিতর্কের রেশ কাটতে না কাটতেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন গুলার। দিয়ামান্দের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান এই তরুণ তারকা। ফলে সেভিয়ার ক্ষোভ আরও বেড়ে যায়।
এরপর ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ জয় পেলেও সেভিয়ার শিবিরে অসন্তোষ থেকেই যায়। তাদের মতে, গুলারকে লাল কার্ড দেখানো হলে ম্যাচের গতিপথ সম্পূর্ণ বদলে যেতে পারত।
সব মিলিয়ে রিয়ালের জয় ছাপিয়ে রেফারির সিদ্ধান্ত এবং ভিএআরের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। বিতর্কিত ওই ঘটনায় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, তা নিয়েই ফুটবল মহলে চলছে তর্ক-বিতর্ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন