প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে হামলার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা এবং তার দাদার বিরুদ্ধে। এই ঘটনার পর ওই ছাত্রনেতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরতলির উপশহর তেলপাম্পের সামনে ট্রাকস্ট্যান্ড বস্তি এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জুবায়ের ইসলাম (২২) যশোর শহরের সেন্ট্রাল রোড এলাকার টিপুর ছেলে এবং সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযোগের সূত্র অনুযায়ী, হামলাকারীদের মধ্যে মোহাম্মদ শাকিল (৩২), মোহাম্মদ রিদয় (৩০), মোহাম্মদ রিজভী (২৬), মোহাম্মদ বাবলুসহ (২৮) অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জুবায়ের এবং তার দাদা মুক্তার শিকদারের ওপর হামলা চালান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে জুবায়েরকে তার ব্যবসায়িক দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। দোকান না ছাড়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে জানান, মারামারির ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ করেছেন। তদন্তের জন্য ইতোমধ্যে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন