প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের বিদ্যুৎস্পৃষ্টে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় খোদাবক্স রোডের ওই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে তিনি গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায় যে, পুলিশ কর্মকর্তা আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের মিস্ত্রিরা কাজ করছিলেন। ঘটনার সময় মিস্ত্রি (ইলেকট্রিশিয়ান) আব্দুল আজিজকে (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেন ওই পুলিশ কর্মকর্তা। তাকে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবীরও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল कॉलेज হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন