প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর উর্মি (২২) নামে এক নারী তার সন্তানদের সাথে হারপিক পান করেছেন। এই ঘটনায় ওই নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তার আড়াই বছর বয়সী ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত উর্মির মা নার্গিস বেগম মাধবদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই শিশুদের বাবা মিলন মিয়াকে আটক করেছে।
উর্মির স্বামী মিলন পেশায় গাড়িচালক। তারা পাঁচ বছর বয়সী মেয়ে মিম ও আড়াই বছর বয়সী ছেলে আবিরকে নিয়ে মাধবদী থানার বসুন্ধরা এলাকার কান্দাপাড়া এলাকায় শেফালী বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়ায় বাসা করতেন।
ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে উর্মি ও তার স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য ঘটে। একপর্যায়ে মিলন উর্মিকে জুতা দিয়ে পেটান। এর পর উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।
পরে উর্মি মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে হারপিক পান করেন এবং দুই শিশুকেও তা পান করান। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবির বর্তমানে জরুরি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উর্মির স্বামী মিলনকে আগেই আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন