প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি অর্থবছরের বাজেটে রয়েছে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ। এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। এসব নির্বাচনে খরচ হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হবে এবং এতে কোন ব্যত্যয় হবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে মীর শাহে আলম মন্তব্য করেন, ছয় মাস সময় খুব কম। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ চলছে। নিজেদের কাজে সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তবে তারা অনেকদূর এগিয়েছেন।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এলে সেবার মান এবং কাজের গতি আরও বাড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন