প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করেছেন। কক্ষে খাট, তোষক, বালিশ, আলনা, টেবিল-চেয়ারসহ ঘুমানোর ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী রয়েছে। অধ্যক্ষের দাবি, কক্ষটি অতিথিদের জন্য তৈরি করা হয়েছে, তবে মাঝে মাঝে তিনি সেখানে অবস্থান করেন।
রুমে প্রবেশ করলে পরিপাটি খাট, তোষক, বালিশ ও বেডশিট চোখে পড়ে। পাশে রয়েছে পোশাক রাখার আলনা, টেবিল-চেয়ার এবং রিচার্জেবল টেবিল ফ্যান। সব মিলিয়ে এটি আবাসিক কক্ষের মতো পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু এটি কোনো হোটেল কিংবা বাসাবাড়ির শয়নকক্ষ নয়, বরং সরকারি একটি কলেজের শ্রেণিকক্ষ।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় এ চিত্র দেখা গেছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম ওই কক্ষে অবস্থান করছেন। কলেজের এক শিক্ষকের অভিযোগ, কক্ষটি আগে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। সেখানে সারি সারি বেঞ্চ ছিল এবং বিভিন্ন সময়ে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে তিনি কক্ষটিতে অবস্থান করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক জানান, ২০২৫ সালের এপ্রিলে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই জাহাঙ্গীর আলম ওই কক্ষে অবস্থান করছেন। আগে এটি শ্রেণিকক্ষ ছিল, যেখানে রুমভর্তি বেঞ্চ ছিল এবং অনেক সময় পরীক্ষা অনুষ্ঠিত হতো।
শিক্ষকটি আরও বলেন, অধ্যক্ষ সরকারি বেতনের পাশাপাশি বাড়িভাড়ার টাকাও পাচ্ছেন। তবুও শ্রেণিকক্ষে থাকার বিষয়টি নিয়মবহির্ভূত। কলেজের পাশেই কলেজের জায়গায় অধ্যক্ষের জন্য একটি কোয়ার্টার রয়েছে। সেটি কিছুটা সংস্কার করলেই সেখানে থাকার ব্যবস্থা করা সম্ভব।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, "রুমটি গেস্টদের জন্য তৈরি করা হয়েছে। আমি মাঝেমধ্যে একটু থাকি। আশপাশে ভালো ভাড়া বাসা না পাওয়ায় আমাকে এখানেই থাকতে হয়। তাছাড়া আমার ফ্যামিলি বগুড়ায় থাকায় সেখান থেকে যাতায়াত করি।"
এদিকে শ্রেণিকক্ষকে শয়নকক্ষ হিসেবে ব্যবহারের বিষয়টি জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক নাজমুল হক জানান, "সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে শ্রেণিকক্ষে অধ্যক্ষের নিজের বেডরুম বানানোর বিষয়টি তার জানা নেই।"
তিনি বলেন, "এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন