প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে যে, হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টি ওমানের সঙ্গে চলমান আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। তারা একইসঙ্গে উল্লেখ করেছে যে, শুধু তখনই প্রণালিটি পুনরায় খুলে দেয়া হবে যখন যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো পুরোপুরি মেনে নেবে।
শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টি নির্ভর করছে ইরানের নির্ধারিত ‘নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের’ উপর। এ প্রসঙ্গে তিনি আরও জানান, এর সঙ্গে ওমানের চলমান আলোচনা কোনো সম্পর্ক নেই।
মোহেবি বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক জলপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এরপরই হরমুজ প্রণালিটি পুনরায় খুলে দেয়ার বিষয়টি কার্যকর হবে।
আইআরজিসির এই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।’
এর আগে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অগ্রগতির দিকে যাচ্ছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে।
এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি করেছে ইরান। তবে, বর্তমানে ট্রাম্প প্রশাসনের তুলনায় তারা ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধের সমাপ্তি নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি নিয়ে চুক্তি খুব কাছাকাছি। তবে এক্ষেত্রে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম।
তথ্যসূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন