প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়কটি বন্ধ করে দেয় পুলিশ।
সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবর পেয়ে পুলিশ এই সড়কটি বন্ধ করে দেয়। এ সময় প্রত্যেকটি ভেরি গেটের সঙ্গে শিকলসহ তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে দ্বিতীয় দিনের জন্য আন্দোলন শুরু করেছে। এর ফলে ওইসব এলাকায় প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের অন্যান্য স্থানে একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন