প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী মতি মিয়া নামক এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত মতি মিয়ার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। এর আগে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী মোজাফরপুর ইউনিয়নের একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মতি মিয়া, উপজেলা চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশে অবস্থিত একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এরপর, মেয়েটি কোনোভাবে আত্মীয়ের বাড়িতে পৌঁছার পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং তার আইনি সহায়তার ব্যবস্থা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন