প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৫টি শিশুর মৃত্যু ঘটে।
আজ শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এ সময় নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে আজ ২৪ জুলাই পর্যন্ত হাম উপসর্গে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু ঘটেছে ৯৫ জনের। অর্থাৎ হাম এবং হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু পরিলক্ষিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে তিনজন মারা গেছেন। অন্যদিকে, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫৪ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং গতকাল হাসপাতালে চিকিৎসা শেষে ৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ১৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া যায়।
জেলা ও বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী, সন্দেহজনক হাম রোগে মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখন পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা সুস্থ হয়ে ১ লাখ ১ হাজার ৫৬ জন ছাড়পত্র লাভ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন