প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী একটি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ শফিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে।
এই ঘটনা ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তারিখে। অভিযুক্ত যুবক শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করে। এক পর্যায়ে সুযোগ পেয়ে ঘরে থাকা প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে উপস্থিত অন্যান্য স্বজনরা বিষয়টি লক্ষ্য করে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী।
নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন