প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সফরের সময়ে তিনি সীমান্ত নিরাপত্তা এবং ব্যবস্থাপনা, বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালক ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার ও সংলগ্ন এলাকায় এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে মহাপরিচালক বিজিবির চলমান সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের ব্যাপারে পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে ওঠেন। দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সতর্কতার প্রশংসা করে অপারেশনাল কার্যক্রমের আরও উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তার জন্য সরকারের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে বিজিবি। এই কার্যক্রমের মাধ্যমে চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ইউনিয়ন এবং কাকারা ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য একটি চিকিৎসা সেবামূলক মেডিকেল ক্যাম্পেইনও পরিচালনা করা হয়েছে।
দেশের সীমান্ত সুরক্ষা এবং জনগণের সেবায় বিজিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মহাপরিচালক সকল সদস্যকে সর্বদা সতর্ক, পেশাদার এবং দায়িত্বশীল থেকে উদ্ভূত কোনো চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশনাও দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন