প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের মধুখালীতে বাথরুমের স্ল্যাবের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর কঙ্কাল, যা বস্তাবন্দি অবস্থায় ছিল।
রোববার (২৬ জুলাই) দুপুরে পৌর সদরের শ্রীপুর কর্মকার পাড়া থেকে পুলিশের মাধ্যমে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, পৌর সদরের শ্রীপুর কর্মকার পাড়ার বাসিন্দা আলী আকবর মণ্ডলের স্ত্রী রওশনা বেগম ভোররাতে বাথরুমে যান এবং স্ল্যাবের ওপর দাঁড়ানোর সময় তিনি অন্য দিনের তুলনায় অস্বাভাবিক অনুভব করেন। এই বিষয়ে তিনি তার স্বামীকে জানান।
পরে আলী আকবর মণ্ডল নিজেই বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে কিছু আছে বলে সন্দেহ করলেন। এরপর তিনি বিষয়টি তার পরিবারের সদস্য ও পুলিশকে জানান। এরপর খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুললে ভেতরে একটি নারীর কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটির মাথার খুলি মাঝারী আকারের এবং এতে দীর্ঘ কালো চুলের অংশ বিশেষ রয়েছে, সেই সঙ্গে হাড়গুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান জানান, 'কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন