প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলে গ্রেফতার করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি রোববার (১২ জুলাই) সাংবাদিকদের কথাগুলো জানান।
চিফ প্রসিকিউটরের বক্তব্যের মধ্যে রয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে। তাকে দেশে ফেরানের পর গ্রেফতার করা হবে, জামিনের সুযোগ নেই।
আমিনুল ইসলাম আরও বলেন, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার জন্য আপিলের সুযোগ নেই। তবে, বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে সর্বোচ্চ আদালতের ওপর।
এ সময় চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের সমস্ত অপরাধের তদন্তও বর্তমানে চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন