প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জনবল নিয়োগের জন্য অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্যাসেঞ্জারের সার্ভিস এজেন্ট’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম হচ্ছে: অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড। পদের নাম: প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট। পদের সংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা: প্রার্থীরা শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনের পরিমাণ হলো ১৬,০০০ টাকা (মাসিক)। চাকরির ধরন হবে ফুলটাইম।
কর্মক্ষেত্র হবে বিমানবন্দরে। প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ। বয়সসীমা হবে ১৮ থেকে ২৮ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট। কোম্পানির প্রয়োজন অনুযায়ী দেশের ভেতরে যেকোনো বিমানবন্দরে স্থানান্তরিত করা হতে পারে।
সুযোগ-সুবিধাসমূহ: প্রবেশন পিরিয়ড শেষ হলে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সব সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন