প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জ উপজেলার বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (৬) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, শিশুটির বাবা আবু তাহেরকে পুলিশ প্রায় এক দশক পর গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের ২০০৭ সালের ১৩ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে নিজ মেয়ে তাজমিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে শ্যামপুর গ্রামের একটি আখক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায়, নিহতের মা সালেহা বেগম ২০০৭ সালের ১৪ ডিসেম্বর পীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০)। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাটি শ্বাসরোধক বলেও নিশ্চিত হয়। মামলার বিচার শেষে, ২০১৬ সালের অক্টোবরে আসামির অনুপস্থিতিতে আদালত আবু তাহেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেন। এরপর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে আবু তাহের সেখানে ছদ্মবেশে রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু তাহেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন