প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মহাসড়কে প্রবল বর্ষণ ও ঝড়ো হওয়ার কারণে শতবর্ষী একটি গাছ ভেঙে পড়ে। এর ফলে চলন্ত একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন। তবে দুটি পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার সময় কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় সড়কে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, পরে বিজিবি-পুলিশ ও স্থানীয় জনতার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাছটি সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হয়।
এই বিষয়ে নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার গণমাধ্যমকে জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু চালকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মালিকপক্ষ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জানান, শতবর্ষী গাছটি খুব বড়। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত। গাড়ির ক্ষতি হলেও বড় কিছু হয়নি।
এদিকে, কক্সবাজারে গত চারদিন ধরে টানা বৃষ্টিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পাহাড়ধসে এখন পর্যন্ত জেলায় ২২ জন প্রাণ হারিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন