প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে আশাবাদী হয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তারা মনে করছেন, সরকারের পক্ষ থেকে পাঁচটি ভাসমান এবং একটি স্থায়ী স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের মতো ইতিবাচক পদক্ষেপের ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের স্থবিরতা দূর হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদনে বিঘ্ন ঘটছিল। ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বজায় রাখা এবং সময়মতো রপ্তানি অর্ডার সরবরাহ করা কঠিন হয়ে পড়ছিল। প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং দ্রুত সমাধানসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট পথরেখা তুলে ধরেছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার সাময়িক সমাধানের দিকে নজর না দিয়ে ভবিষ্যতে অতিরিক্ত চাহিদা পূরণে অবকাঠামো তৈরির যে উদ্যোগ নিয়েছে, তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস জোগাবে। পুঞ্জীভূত সমস্যা সমাধানে সরকারের এমন স্পষ্ট ও দূরদর্শী অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন শিল্পমালিকেরা।
বৈঠকে শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে নীতিগত সব ধরনের সহায়তার পাশাপাশি জ্বালানি সংকট কাটাতে ধাপে ধাপে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সরকারের এই আশ্বাসে দেশের অর্থনীতি ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন দেশের তরুণ ও প্রবীণ উদ্যোক্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন