প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন, তিনি সাংবাদিক এবং শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা শহরের জেড এইচ শিকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
তার ছোট বোন সুলতানা কামাল, যিনি মানবাধিকার কর্মী, মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। সুলতানা কামাল এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন।
পরিবারের সূত্র থেকে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে শনিবার সকালে রাজধানীর শিকদার মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন।
আত্মীয় বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে তাদের আবাস্থল ‘সাঁঝের মায়ায়’ মরদেহ রাখা হবে। রাতে মরদেহ ফ্রিজার গাড়িতে রাখা হবে। রোববার বাদ জোহর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মায়ের, সুফিয়া কামালের, কবরের পাশে তাকে শেষ শয্যায় শায়িত করা হবে।
কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসস-এ বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে বাসসের এমডি পদে দায়িত্ব পালন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন