প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্পে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রমজান আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সীতাকুণ্ডের চৌধুরীঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ফজলের রহমানের ছেলে।
জানা গেছে, জাহাজভাঙা শিল্পে হামলা, মালামালবাহী যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, রাস্তা বন্ধ করে দেওয়া, লুটপাট, কর্মকর্তাদের মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ এবং বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার পর তাকে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ড ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাগরিকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদী হয়ে বুধবার সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী, আরাফাতসহ নাম উল্লেখ করে দুজন এবং অজ্ঞাত আরও আটজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রমজান, আরাফাত ও তাদের সহযোগীরা শীতলপুরের চৌধুরীঘাটা এলাকার শিপইয়ার্ডে চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে ওই এলাকার বিভিন্ন শিপইয়ার্ডে মালামাল পরিবহন ব্যাহত হয়। এছাড়া তারা বারাকা শিপইয়ার্ডের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দিলে শিপইয়ার্ডে ক্ষয়ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “শিপইয়ার্ড এলাকায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন