প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরির পর, বাসে করে ঢাকায় পালানোর সময় পুলিশ আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে, ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকমে শাটার কেটে চোর চক্রটি দোকানে প্রবেশ করে মোবাইলগুলো চুরি করে। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় শেরপুরে চলে যায় এবং ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।
গোপন তথ্যের ভিত্তিতে, যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে একটি চেকপোস্ট স্থাপন করে বাসটিতে অভিযান পরিচালনা করে ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
অভিযানের সময় আটজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং তারা সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন